ইয়েমেনের দক্ষিণপূর্বাঞ্চলীয় নগরী আল-দাহলে দু'টি স্কুল এবং একটি ব্যায়ামাগারে সৌদি বিমান হামলায় বৃহস্পতিবার অন্তত ২০ নিরীহ ইয়েমেনি নিহত হয়েছে।
এদিকে সৌদি গোলান্দাজ বাহিনী সীমান্তবর্তী সা’দা প্রদেশের দুই এলাকায় হামলা করেছে। এ দুই এলাকায় আনসারুল্লাহ বিপ্লবীদের অবস্থান লক্ষ্য করে এ হামলা চালানো হয়।
সৌদি জঙ্গিবিমানগুলো বৃহস্পতিবার সকালের দিকে বন্দর নগরী এডেনের বিমানবন্দরে হামলা করেছে। এ ছাড়া,এডেন ও লাহিজের মধ্যবর্তী এলাকায় সৌদি বিমান হামলায় অনেক নিরীহ ইয়েমেনি হতাহত হয়েছে।
সৌদি আরব মঙ্গলবার বিমান হামলা বন্ধের ঘোষণার দেয়ার পর এ সব হামলা অব্যাহত রয়েছে। সৌদি সরকারের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ আল-আসরিরি এ হামলা বন্ধের ঘোষণা দিয়েছিলেন।
এআর





