দুই কোরিয়ার বিচ্ছিন্ন নাগরিকদের মধ্যে পুনর্মিলনের যে নতুন প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই দিয়েছেন তাকে ‘মানসিক বিকারে আক্রান্ত ব্যক্তির দিবাস্বপ্ন’ বলে নাকচ করে দিয়েছে উত্তর কোরিয়া। প্রেসিডেন্ট গুয়েন-হাই তার প্রস্তাবে অর্থনৈতিক বিনিময় ও মানবিক সহায়তার মাধ্যমে দুই কোরিয়ার পুনরেকত্রিকরণেরও ক্ষেত্র সৃষ্টির আহ্বান জানিয়েছিলেন।
উত্তর কোরিয় নেতা কিম জং-উনের নেতৃত্বাধীন জাতীয় প্রতিরক্ষা কমিশন বা এনডিসি’র পক্ষ থেকে আজ (শনিবার) এ প্রতিক্রিয়া জানানো হয়। প্রেসিডেন্ট পার্ক গতমাসে সাবেক পূর্ব জার্মানির ড্রেসডেনে দেয়া এক ভাষণে ওই আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে সীমান্ত বাণিজ্য ও সাংস্কৃতিক বিনিময় জোরদার করে বিচ্ছিন্ন পরিবারগুলোর মধ্যে মিলনের ক্ষেত্র সৃষ্টি করা যায়। তিনি জার্মানির পুনরেকত্রিকরণের উদাহরণ তুলে ধরে বলেন, দুই কোরিয়াও শান্তিপূর্ণভাবে আবার একত্রিত হয়ে যেতে পারে।
এনডিসি’র মুখপাত্র আজ পিয়ংইয়ংয়ে বলেন, দুই জার্মানি তখনই মিলে গিয়েছিল যখন প্রাচ্যকে গিলে খেয়েছিল পাশ্চাত্য । দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্কও এখন পাশ্চাত্যের সহায়তা নিয়ে উত্তর কোরিয়াকে গিলে খেতে চান। এ প্রস্তাবকে তিনি মানসিক ব্যাধিতে আক্রান্ত ব্যক্তির নিছক দিবাস্বপ্ন বলে উল্লেখ করেন তিনি।
[b]ঢাকা, ১২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
দক্ষিণের প্রস্তাবকে ‘বিকারগ্রস্ত ব্যক্তির দিবাস্বপ্ন’ বলল উ. কোরিয়া
দুই কোরিয়ার বিচ্ছিন্ন নাগরিকদের মধ্যে পুনর্মিলনের যে নতুন প্রস্তাব দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গুয়েন-হাই দিয়েছেন তাকে ‘মানসিক বিকারে আক্রান্ত ব্যক্তির
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















