মস্কো মঙ্গলবার অভিযোগ করেছে যে, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংকটে ওয়াশিংটনের হুকুম তামিল করছে।
ইইউ মস্কোর ওপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দেয়ার পর মস্কো এ প্রতিক্রিয়া জানালো।
রাশিয়া পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘ইউক্রেনের ভবিষ্যত নির্ধারণে কিয়েভ চক্রকে দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চল নিয়ে আলোচনার টেবিলে বসতে বাধ্য করার পরিবর্তে আমাদের সহযোগীরা রাশিয়ার প্রতি নতুন অবন্ধুসুলভ পদক্ষেপ নেয়ার মাধ্যমে ওয়াশিংটনের হুকুম তামিল করছে।
রাষ্ট্রয়ত্ত বার্তা সংস্থা রিয়া নভোস্তি জানায়, সহকারি পররাষ্ট্রমন্ত্রী গ্রিগরি কারাসিন বলেছেন, ‘নিষেধাজ্ঞা সম্পূর্ণ বিপরীত ফলদায়ক’ এবং এটি সংকটকে একটি ‘প্রতিকারহীন’ অবস্থার দিকে চালিত করছে। সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেন সংকটে ইইউ ওয়াশিংটনের হুকুম তামিল করছে : মস্কো
মস্কো মঙ্গলবার অভিযোগ করেছে যে, ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেন সংকটে ওয়াশিংটনের হুকুম তামিল করছে। ইইউ মস্কোর ওপর নতুন করে কিছু নিষেধাজ্ঞা আরোপের





