গাজায় ইজরায়েলি বোমাবর্ষণে এখন পর্যন্ত ৬০ জনের নিহতের খবর পাওয়া গেছে। এদের অর্ধেক বেসামরিক নাগরিক। যাদের মধ্যে নারী ও শিশু রয়েছে। খবর বিবিসির।

বৃহস্পতিবার সকালে দক্ষিণাঞ্চলের খান ইউনুস শহরের দুটি বাড়িতে বিমান হামলায় ৮ জন ফিলিস্তিনি নিহত হয় বলে জানান সেখানকার স্বাস্থ্য মন্ত্রণালয়।

এদিকে, জাতিসংঘের মহাসচিব বান কি মুন ফিলিস্তিনি ও ইজরায়েলের প্রতি বিরোধপূর্ণ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন।

অন্যদিকে, ফিলিস্তিনি জঙ্গি সংগঠন হামাস ইজরায়েলকে উদ্দেশ্য করে রকেট আক্রমণ চালিয়ে যাচ্ছে।

প্রধানমন্ত্রী বেঞ্জামিন নিতানিয়াহুর নির্দেশে হামাসের বিরুদ্ধে গাজায় আরও জোরদার অভিযান শুরু করে ইজরায়েলি সেনা। প্রধানমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর গত বুধবার সকাল থেকে দফায় দফায় আক্রমণ চালায় তারা।

গাজার পার্শ্ববর্তী ইহুদি অধ্যুষিত এলাকায় আরবের এক যুবকের মৃত্যুকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে মধ্যপ্রাচ্যে। যুবকের মৃত্যুর শোধ নিতে গতমঙ্গলবার সারারাত গাজা থেকে ইজরায়েলের উদ্দেশ্যে হামাস রকেট হামলা চালায়।

ঢাকা, ১০ জুলাই(টাইমনিউজবিডি.কম)//এনএস