[b]ওয়াশিংটন:[/b] ছোট বেলায় মারিজুয়ানা সেবন করতেন বলে স্বীকার করেছন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ওবামার ওপর নিউ ইয়র্কার সাময়িকীতে প্রকাশিত এক দীর্ঘ নিবন্ধে এই স্বীকারোক্তির কথা উদ্ধৃত করা হয়েছে।
নিবন্ধটি রোববার প্রকাশিত হয়েছে। নিউইয়র্কার সাময়িকীর বরাত দিয়ে সোমবার এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
নিবন্ধটিতে ওবামা বলেছেন,"ছোটবেলায় আমি মারিজুয়ানা সেবন করতাম। আমার মতে,এটা একটা বদভ্যাস। সিগারেটের থেকে এটা খুব একটা ভিন্ন নয়,তরুণ ও পরিণত বয়সের একটা বড় সময়জুড়ে যা আমি সেবন করেছি।"
অ্যালকোহলের চেয়ে মারিজুয়ানা টানা খুব একটা ভয়ংকর নয় বলেও মত দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। একই সঙ্গে তিনি তার মেয়েদের বলেছেন,মারিজুয়ানা টানা একটি খারাপ অভ্যাস। এটা সময়ের অপচয় এবং স্বাস্থ্যকর নয়।