ইয়েমেনের একটি শিয়া মসজিদে ঈদ-উল-আজহার নামাজের সময় বোমা বিস্ফোরণে ৯ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরো ৩০ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার ইয়েমেনের রাজধানী সানায় পুলিশ একাডেমির পাশে বালিলি মসজিদে এ বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

রাজধানী সানার নিয়ন্ত্রণ করছেন হুতি বিদ্রোহীরা। সরকারকে উৎখাত করে শিয়া হুতিরা এটি দখল করেন।

স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দু'জন আত্মঘাতী বোমা হামলাকারী এই হামলা চালিয়েছে।

সম্প্রতি বেশ কয়েক মাস ধরে শিয়া মসজিদগুলোতে বোমা হামলার ঘটনা ঘটছে। এসব হামলার দায় স্বীকার করছে জঙ্গি গোষ্ঠী ইসলামি স্টেট ইরাক এন্ড লেভান্ট (আইএসআইএল)। তারা শিয়া মুসলিমদেরকে খারেজি বলে মন্তব্য করে।

তবে বিশ্বের সব সুন্নি ও শিয়া মুসলিম পণ্ডিতরা আইএসআইএল-কে ইসলাম বিরোধী বলে ফতোয়া দিয়েছেন।

জেডআই