ইউক্রেনের রাজধানী কিয়েভে নিরাপত্তা বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ চলছে। বৃহস্পতিবার শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষে অন্তত ২২ জন নিহত হয়েছেন। প্রতি মুহূর্তেই বাড়ছে লাশের সংখ্যা। খবর রয়টার্স ও বিবিসি'র।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392900699.jpg[/img]
এ নিয়ে গত কয়েকদিনে নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫৪-তে। এদিকে বৃহস্পতিবার ইউরোপীয় ইউনিয়েনের প্রতিনিধি হিসেবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানোকোভিচের সঙ্গে সাক্ষাৎ করেছেন জার্মানি, ফ্রান্স ও পোল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীরা। তাদের সঙ্গে সাক্ষাতের কিছুক্ষণ পরই শুরু হয় সংঘর্ষ।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392900732.jpg[/img]
দেশ তিনটির পররাষ্ট্রমন্ত্রীরা পরবর্তীতে কিয়েভ থেকে ইউরোপীয় ইউনিয়েনের সদর দপ্তর ব্রাসেলসে উড়ে যান। সেখানে ইউরোপীয় ইউনিয়ন সিদ্ধান্ত নিবে ইউক্রেনের উপর অবরোধ আরোপ করা হবে কি না।
ইউরোপীয় ইউনিয়নকে ছেড়ে রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের ব্যাপারে প্রেসিডেন্ট ইয়ানোকোভিচের সিদ্ধান্তের প্রতিবাদে এই বিক্ষোভ করে আসছেন বিক্ষোভকারীরা।
[img]http://www.timenewsbd.com/contents/public/201402/1392900760.jpg[/img]
বৃহস্পতিবারের সংঘর্ষে অন্তত ২৮ জন গুলিবিদ্ধ হয়ে আহত হয়েছেন বলেও জানা গেছে। সূত্র: রয়টার্স ও বিবিসি
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]