সিরিয়া ও ইরাকে তৎপর বিতর্কিত গোষ্ঠী  আইএস-এ যোগ দেয়া বিদেশিদের সংখ্যা নজিরবিহীন ভাবে বেড়ে গেছে বলে জাতিসংঘ জানিয়েছে।

জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক প্রতিবেদনে বলা হয়েছে, এ পর্যন্ত সারাবিশ্ব থেকে অন্তত ১৫,০০০ বিদেশি আইএস'সহ এ ধরনের বিতর্কিত গোষ্ঠীতে যোগ দিয়েছে।

ইরাক ও সিরিয়ার স্থানীয় লোকদেরএ সংখ্যায় ধরা হয়নি। মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোটের কথিত বিমান হামলা সত্ত্বেও ইরাক ও সিরিয়ায় বিদেশি যোদ্ধা আসা বন্ধ হয়নি।

নিরাপত্তা পরিষদের প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের অন্তত ৮০টি দেশর নাগরিক আইএস-এ যোগ দিয়েছে। ইরাক ও সিরিয়া থেকে নিজ দেশে ফিরে যাওয়া নাগরিকদের নিয়েও এসব দেশ মহা দুশ্চিন্তায় রয়েছে।

জাতিসংঘের রিপোর্টে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের জঙ্গিবাদে যোগ দেয়া বেশিরভাগ সন্ত্রাসী বয়সে তরুণ।

মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট গত সেপ্টেম্বর থেকে সিরিয়ার অভ্যন্তরে আইএস'র  অবস্থানে বিমান হামলা শুরু করেছে। এ হামলার জন্য দামেস্ক বা জাতিসংঘের অনুমোদন নেয়নি ওয়াশিংটন।

এছাড়া মার্কিন সরকার আরো একমাস আগে আগস্টে ইরাকে হামলা শুরু করে।

ইআর