চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে কয়েকটি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়। হামলায় দুটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। চীনা কর্তৃপক্ষেল বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি। চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় মুসলিম অধ্যুষিত প্রদেশ জিনজিয়াং। এখানে চীনা কর্তৃপক্ষের সাথে মুসলিম উইঘুর অধিবাসীদের প্রায়ই সংঘাত হয়ে থাকে। চীনের জননিরাপত্তা মন্ত্রণালয় এ হামলাকে 'ভয়াবহ সন্ত্রাসী হামলা' বলে অভিহিত করেছে। গত মাসে জিনজিয়াংয়ের রাজধানী উরুমকির একটি বাস স্টেশনে বোমা হামলায় অন্তত তিনজন নিহত ও কয়েক ডজন আহত হন। চীন ওই হামলার জন্য উইঘুর বিচ্ছিন্নতাবাদীদের দায়ী করেছে। উল্লেখ্য, উইঘুর মুসলিমরা জিনজিয়াংয়ের স্বায়ত্তশাসনের দাবিতে দীর্ঘদিন ধরে লড়াই করে আসছে। সূত্র: বিবিসি [b]ঢাকা, ২২ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
জিনজিয়াংয়ে বোমা হামলায় নিহত ৩১, আহত ৯০
চীনের জিনজিয়াং প্রদেশের রাজধানী উরুমকিতে কয়েকটি বোমা হামলায় অন্তত ৩১ জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন। বৃহস্পতিবার ভোরে এসব হামলা চালানো হয়। হামলায় দুটি গাড়ি বিধ্বস্ত হয়েছে। চীনা কর্তৃপক্ষেল বরাত দিয়ে এ খবর জানিয়েছে বিবিসি।





