প্রেসিডেন্ট ট্রাম্প পার্লামেন্টে এমপিদের সামনে ভাষণ প্রদান করুন তা চান না যুক্তরাজ্যে পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্সের স্পিকার জন বেরকো। তিনি পার্লামেন্টে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে আমন্ত্রণে আপত্তি জানিয়েছেন।

আগামী জুলাইয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের যুক্তরাজ্য সফরের কথা রয়েছে। পার্লামেন্ট ওয়েস্টমিনিস্টার হলে কাউকে আমন্ত্রণ জানাতে হলে তিনজনের অনুমতি অবশ্যই প্রয়োজন হয়। তাদের মধ্যে জন বেরকো অন্যতম।

স্পিকার জন বেরকো বলেন, পার্লামেন্ট বর্ণবাদ এবং লিঙ্গবৈষম্যের বিরোধী। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে এগুলোর সঙ্গে জড়িত থাকার অভিযোগ আছে। প্রেসিডেন্ট ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞারও বিরোধিতা করে তিনি আরো বলেন, পার্লামেন্টে কাউকে দিয়ে বক্তৃতা করানোটা পদ্ধতিগত নয়, এই সম্মান অর্জন করতে হয়।বিবিসি

 

 

 

নাজিব