রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে এখনই রুশ সৈন্য পাঠানোর প্রয়োজন নেই। কিন্তু রাশিয়া তার দেশের পূর্ব অঞ্চলের নাগরিকদের রক্ষা করার জন্য 'সব হাতিয়ার' ব্যবহার করার অধিকার সংরক্ষণ করে।
ইউক্রেনের ক্রাইমিয়াতে রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে- আন্তর্জাতিক সম্প্রদায়ের এমন অভিযোগ অস্বীকার করেছেন পুতিন। তিনি বলেছেন, সেখানে যেসব সৈন্য রয়েছে তারা রুশপন্থী "আত্মরক্ষাকারী" সৈন্য।
এদিকে, ইউক্রেন সরকার বলছে, ক্রাইমিয়াতে ১৬ হাজার রুশ সৈন্য মোতায়েন করা হয়েছে এবং রুশ জাহাজগুলো সেভাস্টপল বন্দর থেকে ইউক্রেনীয় নৌবাহিনীকে সরতে দিচ্ছে না। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ৪ মার্চ (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে এখনই রুশ সৈন্য মোতয়েন নয়: পুতিন
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মঙ্গলবার বলেছেন, ইউক্রেনে এখনই রুশ সৈন্য পাঠানোর প্রয়োজ





