যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার বলেছেন, সিরিয়ার রাকা শহর পুনরুদ্ধারে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরা কমান্ডো বাহিনী পাঠাবে বলে তিনি আশা করছেন।
রাশিয়ার বিমান হামলার সহায়তায় সম্প্রতি রাকা শহরটি বিদ্রোহীদের কাছ থেকে দখল করেছে সিরিয়ার সরকারি বাহিনী।
ব্রাসেলসে এক প্রতিরক্ষা সম্মেলন শেষে শুক্রবার কার্টার বলেন, ‘ইসলামিক স্টেটের হাত থেকে সিরীয় ভূখণ্ড পুনরুদ্ধারে, বিশেষ করে রাকা পুনরুদ্ধারে, আমরা বিশেষ করে সিরীয় সুন্নী আরবদের সুযোগ ও শক্তি বৃদ্ধির চেষ্টা করব।’
কার্টার জানান, শুক্রবার আমিরাতের কর্মকর্তাদের সাথে তার বৈঠকে দেশটি ইসলামিক স্টেটের বিরুদ্ধে বিমান হামলায় অংশ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছে। এর আগে বৃহস্পতিবার একই প্রতিশ্রুতি দিয়েছে সৌদি আরব।
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশ কার্টার
সিরীয় স্বৈরশাসক বাশার আল-আসাদের পতন চাচ্ছে যুক্তরাষ্ট্র, সৌদি আরব ও তার আরব মিত্ররা।
এ লক্ষ্যে সিরিয়ায় স্থলসেনা পাঠানোর ঘোষণা দিয়েছে সৌদি আরব। সূত্র: রয়টার্স
এস আলম





