চতুর্থবারের মতো ঢাকা আসছেন মার্কিন পররাষ্ট্র দফতরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

তিন দিনের সফরে তিনি বুধবার বাংলাদেশে পৌঁছাবেন। এসময় তিনি সন্ত্রাসবাদ ও উগ্রপন্থি জঙ্গিবাদ দমনে ঢাকা-ওয়াশিংটনের সহযোগিতা বিষয়ক আলোচনাকে গুরুত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে।

কূটনীতি বিশ্লেষকদের ধারণা, সমসাময়িক ইস্যু হিসেবে বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা, মুক্তমতের চর্চায় বাধা, মার্কিন দূতাবাস কর্মকর্তা, শিক্ষক ও ব্লগার খুনসহ সার্বিক পরিস্থিতি নিয়ে সরকার ও সুশিল সমাজের প্রতিনিধি, বিরোধী দলের নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করবেন মার্কিন এই কূটনীতিক।

এর আগে দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে বাংলাদেশে আসেন নিশা দেশাই। বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ বিভিন্ন পেশার প্রতিনিধিদের সঙ্গে। এরপর ২০১৪ ও ২০১৫ সালে আরো দু’দফা ঢাকায় আসেন তিনি।

ওএফ