ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও রুশপন্থী সসস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন ইউক্রেনিয়ান অফিসার নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের বেশ কয়েকজন। রোববার পূর্বাঞ্চলীয় স্ল্যাভিয়ানস্ক শহরে রুশপন্থী সসস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরু হলে হতাহতের এ ঘটনা ঘটে। খবর, বিবিসি।
অভিযান শুরুর আগে স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন আভাকব তার ফেইসবুক পেইজে লেখেন,স্ল্যাভিয়ানস্ক শহরে সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে। এই অভিযানে নিরাপত্তা বাহিনীর সব ইউনিট অংশ নিচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,ওই শহরে সামরিক বাহিনীর হেলিকপ্টার উড়ছে এবং গুলাগুলির শব্দ শোনা যাচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রীর ঘোষণার পর একটি ভবন থেকে প্রায় এক ডজন মহিলাকে উদ্ধার করা হয়েছে। বিক্ষোভকারীরা একটি ভবনে তাদের জিম্মি করে রেখেছিল।
শনিবার দেশটির স্বরাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয় পূর্বাঞ্চলে তৎপর রুশপন্থী সসস্ত্র ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান শুরুর পরিকল্পনা ঘোষণা করেছিল।
ইউক্রেনের পূর্বাঞ্চলে রয়েছে রুশ-ভাষাভাষি বিপুল জনগোষ্ঠীর বাস। তারা রাশিয়াকে সমর্থন দিচ্ছে। গত ফেব্রুয়ারি মাসে রুশপন্থী প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের পতনের পর থেকেই পূর্বাঞ্চলীয় শহরগুলোতে রাশিয়ার পক্ষে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। ইউক্রেনের নয়া সরকার বিক্ষোভকারীদের উস্কে দেয়ার জন্য মস্কোকে দায়ী করলেও রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করেছে।
[b]ঢাকা, ১৩ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই[/b]
ইউক্রেনে অভিযানে ১ অফিসার নিহত
ইউক্রেনের নিরাপত্তা বাহিনী ও রুশপন্থী সসস্ত্র ব্যক্তিদের মধ্যে সংঘর্ষের ঘটনায় একজন ইউক্রেনিয়ান অফিসার নিহত হয়েছে। আহত হয়েছে উভয় পক্ষের বেশ
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















