উত্তর কোরিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার করতে গিয়ে আটক হয়েছেন একজন অস্ট্রেলীয় ধর্মপ্রচারক। ৭৫ বছর বয়সী জন শর্টের কাছ থেকে খ্রিষ্টধর্ম প্রচার সংক্রান্ত বইপত্র উদ্ধারের পর তাকে পিয়ংইয়ং থেকে আটক করা হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছেন।
জনের সঙ্গে উত্তর কোরিয়া সফরকারী চীনা খিষ্টান ওয়াং চং অস্ট্রেলিয়ার এবিসি নিউজকে জানিয়েছেন, সফরের দ্বিতীয় দিনে তিনি ও জন একটি বৌদ্ধমন্দির পরিদর্শনে যান। সেখানে জন যীশুখ্রিষ্টের উপদেশাবলীর একটি কপি রেখে আসেন। এর পরপরই তাকে আটক করা হয়।
জনের স্ত্রী কারেন হংকংয়ে সাংবাদিকদের জানিয়েছেন, কোরীয় ভাষায় অনুদিত (খ্রিষ্ট) ধর্মীয় বইপুস্তক সঙ্গে নিয়ে কাজ শুরু করার মুহূর্তে তার স্বামীকে আট করা হয়েছে। উত্তর কোরিয়ায় অস্ট্রেলিয়ার কোনো কূটনৈতিক মিশন নেই। তবে সিউলস্থ অস্ট্রেলীয় দূতাবাসের একজন মুখপাত্র বলেছেন, তিনি এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করছেন। ওই মুখপাত্র বলেন, জন শর্টের অবস্থা জানার জন্য তিনি পিয়ংইয়ংয়ের সুইডিশ দূতাবাসে যোগাযোগের চেষ্টা করছেন।
উত্তর কোরিয়ায় আটক অস্ট্রেলীয় খ্রিষ্টধর্ম প্রচারক জন শর্ট হংকংয়ে বসবাস করতেন। সেখানে খ্রিষ্টধর্ম বিষয়ক বই-পত্র প্রকাশের জন্য তার একটি প্রকাশনা সংস্থা রয়েছে। জনের স্ত্রী বলেছেন, এটি ছিল পিয়ংইয়ংয়ে তার স্বামীর দ্বিতীয় সফর। বৌদ্ধ অধ্যুষিত উত্তর কোরিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার নিষিদ্ধ এবং দেশটির কর্তৃপক্ষ এর আগে বহু মিশনারিকে গ্রেফতার করেছে।
[b]ঢাকা, ২০ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)// টিআই[/b]
অস্ট্রেলীয় ধর্মপ্রচারক উত্তর কোরিয়ায় আটক
উত্তর কোরিয়ায় খ্রিষ্টধর্ম প্রচার করতে গিয়ে আটক হয়েছেন একজন অস্ট্রেলীয় ধর্মপ্রচারক। ৭৫ বছর বয়সী জন শর্টের কাছ থেকে খ্রিষ্টধর্ম প্রচার সংক্রান্ত বইপত্র উদ্ধারের পর তাকে পিয়ংইয়ং থেকে আটক করা হয়েছে বলে তার স্ত্রী জানিয়েছেন।
রাশিয়ায় ১০ হাজার সেনা পাঠাচ্ছে উত্তর কোরিয়া
রাশিয়ায় আরও ১০ হাজার উত্তর কোরীয় সেনা পাঠানোর প্রস্তুতি চলছে বলে দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তাঁর দাবি, বর্তমানে রাশিয়ার ভূখণ্ডে ৮ হাজারের বেশি উত্তর কোরীয় সেনা রয়েছে।
উত্তর কোরিয়ার কাছে ১০-০ গোলে বিধ্বস্ত
এশিয়ান গেমসে নারী ফুটবলে উত্তর কোরিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে বাংলাদেশ। ঋতুপর্ণাদের ১০-০ গোলে হারিয়েছে শক্তিশালী উত্তর কোরিয়া।
কিমের কাছে ৫৭ পরমাণু বোমা রয়েছে: ট্রাম্প
উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের কাছে ৫৭টি শক্তিশালী পরমাণু বোমা রয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কিমের হাতে এত বিপুল পরমাণু অস্ত্র থাকায় তার সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ বলেও মন্তব্য করেছেন তিনি।
জাপানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি উত্তর কোরিয়ার
যুক্তরাষ্ট্রে তৈরি টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষামূলক উৎক্ষেপণের পর জাপানের বিরুদ্ধে অতিরিক্ত সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে উত্তর কোরিয়া।
ভিসা ছাড়াই বাংলাদেশি নাগরিকরা এখন কতটি দেশে ভ্রমণ করতে পারে?
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের বৈশ্বিক র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। ২০২৬ সালের মধ্যবর্তী সংস্করণের হেনলি পাসপোর্ট ইনডেক্সে বাংলাদেশ ৯৭তম অবস্থানে উঠে এসেছে। এই অবস্থান উত্তর কোরিয়ার সঙ্গে যৌথভাবে ভাগ করে নিয়েছে বাংলাদেশ। আগের মতোই তালিকার শীর্ষে রয়েছে সিঙ্গাপুর, আর সর্বশেষ অবস্থানে রয়েছে আফগানিস্তান।
















