ইউক্রেনে রাশিয়াপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সে দেশের সরকার । রাশিয়াপন্থীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে এ অভিযান শুরু করা হয়েছে।
শুধু সন্ত্রাসী নয়, রাশিয়াপন্থীদের ইউক্রেন সরকার ‘বিচ্ছিন্নতাবাদী’ হিসেবে অভিহিত করে তাদের বিরুদ্ধে সন্ত্রাসীবিরোধী অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
সোমবার ইউক্রেনীয় পার্লামেন্টে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট আলেক্সজান্ডার তারচিনোভ অভিযান পরিচালনার ঘোষণা দেন। তিনি এও বলেন, দায়িত্বশীলভাবে ধাপে ধাপে অভিযান পরিচালনা করা হবে।
তারচিনোভের এ ঘোষণার কয়েক ঘণ্টা পরে ইউক্রেনের ক্রামাটোরস্ক বিমান ঘাঁটিতে গুলির শব্দ শোনা যায়। ঘাঁটির কর্মকর্তারা দাবি করেছেন, এটি সশস্ত্র গোষ্ঠীর হামালা। পরে প্রেসিডেন্ট এক বিবৃতিতে বলেন, ঘাঁটি শত্রুমুক্ত করা হয়েছে।
রাশিয়াপন্থী ইউক্রেনীয় বিক্ষোভকারী দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশের ১০টি শহর ও নগরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভবন দখল করে নিয়েছে। এ প্রদেশে দেশটির ভারি শিল্প-কারখানা রয়েছে।
এদিকে হাজার হাজার ইউক্রেনীয় সেনা পূর্ব প্রদেশের সীমান্তে মোতায়েন করা হয়েছে। তবে এ মুহূর্তে বিক্ষোভকারীদের ওপর ক্রাকডাউন চালালে তার প্রতিক্রিয়া দেখাতে পারে রাশিয়া। ফলে পরিস্থিতি আরো উত্তেজিত হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তথ্যসূত্র : বিবিসি অনলাইন।
[b]ঢাকা, ১৬ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
আন্তর্জাতিক
ইউক্রেনে রাশিয়াপন্থীদের বিরুদ্ধে অভিযান আলেক্সজান্ডারের
ইউক্রেনে রাশিয়াপন্থীদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে সে দেশের সরকার । রাশিয়াপন্থীদের ‘সন্ত্রাসী’ হিসেবে চিহ্নিত করে এ অভিযান শুরু করা হয়েছে।শুধু সন্ত্রাসী নয়, রাশিয়াপন্থীদের ইউক্রেন সরকার





