বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ ঠেকাতে আগামী দুই বছরের মধ্যে বাংলাদেশের সঙ্গে থাকা আসাম রাজ্যের সীমান্ত বন্ধ করে দেবে বলে জানালেন আসামের হবু মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোওয়াল । শনিবার পিটিআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং দুই বছরের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধ করে দেওয়ার সময় বেঁধে দিয়েছেন। আমরা ওই সময়ের মধ্যে সীমান্ত স্থায়ীভাবে বন্ধের কার্যক্রম সম্পন্ন করার চেষ্টা করব। নদী-সীমান্তও এর বাইরে থাকবে না।

আশির দশকে ‘বিদেশিদের’অনুপ্রবেশ ঠেকাতে গড়ে ওঠা ছাত্র আন্দোলনের নেতা ছিলেন সনোওয়াল। ওই ছাত্র আন্দোলনের একটি ইস্যু ছিল সীমান্তে অনুপ্রবেশ প্রতিরোধ।

চলতি বছরের মধ্যে আসাম সীমান্তে কাঁটাতারের বেড়া দেয়ার কাজ শেষ হবে বলেও উল্লেখ করেন তিনি।

এর আগে জানুয়ারিতে রাজনাথ সিং আসামের করিমগঞ্জ জেলার বাংলাদেশ-ভারত সীমান্ত পরিদর্শনে গিয়েছিলেন।

এআই