বন্ধুকে বিয়ে করতে রাজি না হওয়ায় বড় বোনকে ন্যাড়া করে দিয়েছে ভাই। ঘটনাটি ঘটেছে ভারতের বেঙ্গালুরুর আরটি নগরে। পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
জানা গেছে, ২৭ বছরের ওই যুবতী একটি বারে কাজ করেন। তার ছোট ভাই সন্তোষ কুমার (২৩) নিজের বন্ধুর সঙ্গে বিয়ের প্রস্তাব দেয় তাকে। কিন্তু যুবতী তাতে রাজি হননি। সন্তোষের বন্ধু বিপত্নীক এবং তার ২টি সন্তান রয়েছে।
পুলিশ জানিয়েছে, ২৭ জুলাই সন্তোষ ঘরের বাহিরে বোনের অপেক্ষা করছিল। বাহিরে বেরোলেই তার মাথায় হেয়ার রিমুভাল ক্রিম ঢেলে পালিয়ে যায় সে। কিছুক্ষণের মধ্যে তার মাথার সামনের অংশের চুল উঠে যায়।
বোনের অভিযোগের ভিত্তিতে পুলিশ সন্তোষকে গ্রেফতার করেছে।
ঢাকা, ১৪ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





