দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই ফেরি দুর্ঘটনা ঠেকাতে না পারা এবং দ্রুত উদ্ধারে ব্যর্থতার কারণে ক্ষমা চেয়েছেন। মর্মান্তিক এ ফেরি দুর্ঘট্নায় প্রায় ৩শ’ জনের প্রাণহানি ঘটেছে বা নিখোঁজ রয়েছে।
মঙ্গলবার কেবিনেটের উদ্দেশ্যে এক বিবৃতিতে পার্ক বলেন, ‘এ দুর্ঘটনা মোকাবেলায় এবং দ্রুত উদ্ধারে সাড়া দিতে না পারার ব্যর্থতার জন্য আমি কিভাবে ক্ষমা চাইবো তা জানিনা।’ বিবৃতিটি পরে জাতীয় টেলিভিশনে প্রচারিত হয়।
তিনি বলেন, ‘মর্মান্তিক এ দুর্ঘটনায় মূল্যবান অনেক প্রাণহানি ঘটেছে। আমি জনগণের কাছে দুঃখ প্রকাশ করছি।’
সূত্র: এএফপি।
[b]ঢাকা, ২৯ এপ্রিল (টাইমনিউজবিডি) // টিআই[/b]
আন্তর্জাতিক
ফেরিডুবির ঘটনায় দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের ক্ষমা প্রার্থনা
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট পার্ক গিউন-হাই ফেরি দুর্ঘটনা ঠেকাতে না পারা এবং দ্রুত উদ্ধারে ব্যর্থতার কারণে ক্ষমা চেয়েছেন। মর্মান্তিক এ ফেরি দুর্ঘট্নায় প্রায় ৩শ’ জনের প্রাণহানি ঘটেছে





