ইউক্রেনের পুরস্কারজয়ী বিখ্যাত সাংবাদিক পাভেল শেরামেত গাড়িবোমা বিস্ফোরণে নিহত হয়েছেন। ভেস্টি রেডিওর একটি টক শো সঞ্চালনা করতে যাওয়ার সময় রাজধানী কিয়েভে এই ঘটনা ঘটে।বেলারুশীয় বংশোদ্ভূত শেরামেত ইউক্রেনস্কা 'প্রাভদা' পত্রিকায় কাজ করেন।

রাজনৈতিক নেতৃত্বের কট্টর সমালোচক হিসেবে ৪৪ বছর বয়সি শেরামেত নিজ দেশ বেলারুশে জনপ্রিয়তার শীর্ষে। এ ছাড়া রাশিয়ার বিরোধীনেতা বরিস নেমৎসবের ঘনিষ্ট বন্ধু ছিলেন তিনি। গত বছর ক্রেমলিনের পাশে গুলি করে হত্যা করা হয় তাকে।

ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো শেরামেতের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। এ ঘটনার দ্রুত তদন্তের জন্য আইনপ্রয়োগকারী সংস্থাকে নির্দেশ দিয়েছেন তিনি।

ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জরায়ান স্কিরয়াক ফেসবুক পোস্টে জানিয়েছেন, বিশেষভাবে তৈরি এই বোমা গাড়ির নিচে পেতে রাখা রিমোট কন্ট্রোল না কি টাইমারের সাহায্যে বিস্ফোরণ ঘটানো হয়েছে, তা এখনো নিশ্চিত নয়।

তথ্যসূত্র : আলজাজিরা অনলাইন।

জেড