মিসরে আগামী ২৬ ও ২৭ মে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। ধারণা করা হচ্ছে নির্বাচনে সাবেক সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল সিসি জয়ী হবেন।
দেশটিতে হুসনি মোবারকের পতনের পর গণতান্ত্রিকভাবে প্রথম নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসি গত জুলাইয়ে ক্ষমতাচ্যুত হন।
মিসরের সংবিধান অনুযায়ী কেউ সংখ্যাগরিষ্ঠতা না পেলে ১৬ ও ১৭ জুন দ্বিতীয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে শক্তিশালী কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সিসির জয়ী হবার সম্ভাবনাই প্রবল।
কমিশন বলছে, সোমবার থেকে প্রার্থীদের রেজিস্ট্রেশন শুরু হবে। চলবে ২০ এপ্রিল পর্যন্ত। নির্বাচনী প্রচারণা চলবে মে মাসের ৩ থেকে ২৩ পর্যন্ত।
এদিকে নির্বাচনে প্রার্থী হতে সিসি গত সপ্তাহে প্রতিরক্ষা মন্ত্রী ও সেনা কমান্ডের পদে ইস্তফা দেন। এরপরই নির্বাচন কমিশন প্রধান আশরাফ আল আসাই নির্বাচনের এ তারিখ ঘোষণা করেন। সূত্র: বিএসএস
[b]ঢাকা, ৩১ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ
[/b]