গাজায় ইসরাইলি হামলা চলছেই। বাড়ছে লাশের সংখ্যা। রাতভর অব্যাহত কামানের গোলায় মৃতের সংখ্যা ৪০০ পার হয়েছে। এ খবর দিয়েছে আলজাজিরা।

আজ রোববার সকালে হাসপাতালে ৩১টি মৃতদেহ আনা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। এ সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন তারা।

রাতভর অবিরাম তীব্র গুলিবর্ষণে আটকে পড়েছিল শত শত ফিলিস্তিনি। রাতের আঁধার কাটার পর আজ সকালে পায়ে হেঁটে তারা গাজা শহরে প্রবেশ করে।

ইসরাইলের ঘোষণা মোতাবেক শনিবার তাদের ৪ সেনা নিহত হয়। এ নিয়ে তাদের মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭-এ।

পক্ষান্তরে ইসরাইলি আগ্রাসনে ফিলিস্তিনে তিন শতাধিক মৃতের সিংহভাগই নিরপরাধ বেসামরিক মানুষ। ৮ই জুলাই থেকে ফিলিস্তিনে বিমান হামলা শুরু করে ইসরাইল। হামাসের ঘাঁটিগুলো তাদের টার্গেট বলে দাবি করলেও ইসরাইলি হামলায় নির্বিচারে মারা যাচ্ছে সাধারণ মানুষ।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) এসআর