ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরের একটি সেনা ঘাঁটিতে সশস্ত্র ব্যক্তিদের একটি হামলা প্রতিহত করেছে।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ বৃহস্পতিবার জানিয়েছেন, এ ঘটনায় তিন হামলাকারী নিহত ও অপর ১৩ জন আহত হয়েছে।
অ্যাভাকভ তার ফেসবুক পেজে লিখেছেন, প্রায় ৩০০ ব্যক্তি বন্দুক ও পেট্রল বোমা নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সৈন্যদের ওপর হামলা চালিয়েছে। তবে হামলায় কোনো সৈন্য হতাহত হয়নি। এ ঘটনায় নিরাপত্তা বাহিনী ৬৩ জনকে আটক এবং তাদের কাছ থেকে প্রচুর অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে। স্বরাষ্ট্রমন্ত্রী দাবি করেন, হামলাকারীদের কাছ থেকে ‘রাশিয়ার মোবাইল ফোন’ও উদ্ধার করা হয়েছে।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরসহ আরো বেশ কিছু শহরের সরকারি ভবন দখল করে রেখেছে রুশপন্থী সশস্ত্র ব্যক্তিরা। এ নিয়ে যখন দু’দেশের মধ্যে চরম টানাপড়েন চলছে তখন ইউক্রেনের সেনা ঘাঁটিতে হামলা ও হতাহতের ঘটনা ঘটল।
এ উত্তেজনা কমাতে আজ বৃহস্পতিবার আরো পরে জেনেভায় রাশিয়া, ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে।
ইউক্রেনের সেনাবাহিনী পূর্বাঞ্চলীয় শহরগুলোর দখল হয়ে যাওয়া ভবনগুলো পুনরুদ্ধারের লক্ষ্যে মঙ্গলবার থেকে অভিযান শুরু করলেও তাতে তেমন কোনো সফলতার খবর পাওয়া যায়নি। উল্টো মস্কো-পন্থী সশস্ত্র ব্যক্তিরা ইউক্রেনের দুই সৈন্যকে পণবন্দি করার পাশাপাশি তাদের অন্তত ছয়টি সাঁজোয়া যান দখল করেছে। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ১৭ এপ্রিল (টাইমনিউজবিডি) //এমএ
[/b]
ইউক্রেনের সেনা ঘাঁটিতে হামলায় নিহত ৩, আহত ১৩
ইউক্রেনের সেনাবাহিনী দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় মারিউপোল শহরের একটি সেনা ঘাঁটিতে সশস্ত্র ব্যক্তিদের একটি হামলা প্রতিহত করেছে। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী আরসেন অ্যাভাকভ বৃহস্পতিবার জানিয়েছেন, এ ঘটনায় তিন হামলাকারী নিহত ও অপর ১৩ জন আহত হয়েছে।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















