পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও আটজন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।
সাওয়ারি অর হুসাইন এলাকায় শুক্রবার বন্দুকধারীরা একটি গাড়িতে গুলি চালালে এ হতাহতের ঘটনা ঘটে।
পুলিশ কর্মকর্তা আইয়াজ খান এ হামলার ঘটনা ও নিহতের সংখ্যা নিশ্চিত করেছেন।
তিনি জানান, এক আত্মীয়কে সৌদি আরবগামী বিমানে তুলে দিয়ে তারা সাওয়ারি থেকে পেশোয়ার বিমানবন্দরে যাচ্ছিলেন।
হামলার পরপরই পুলিশ ও উদ্ধারকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। আহতদের নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়েছে। সূত্র : ডন।
[b]ঢাকা, ২৫ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এনএস[/b]
আন্তর্জাতিক
পাকিস্তানে গাড়িতে গুলি, নারী-শিশুসহ নিহত ৫
পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া প্রদেশে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীদের হামলায় একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এ হামলায় আহত হয়েছেন আরও আটজন। হতাহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। সাওয়ারি অর হুসাইন এলাকায় শুক্রবার





