ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ান্স্ক শহরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষের সময় পাঁচ সন্ত্রাসী নিশ্চিহ্ন হয়ে গেছে। এছাড়া বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে সংঘর্ষে এক সরকারি সেনা আহত হয়েছে। শহরের প্রবেশমুখে তিনটি চেকপয়েন্টও ধ্বংস করা হয়েছে বলে জানা গেছে।
ইউক্রেনের পাশ্চাত্যপন্থী প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরচিনভ দেশটির পূর্বাঞ্চলে রুশপন্থী অস্ত্রধারীদের বিরুদ্ধে আবার অভিযান শুরু করার নির্দেশ দেয়ার পর হতাহতের এ ঘটনা ঘটলো।
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় অন্তত নয়টি শহরের সরকারি ভবন গত কয়েক সপ্তাহ ধরে দখল করে রেখেছে রুশপন্থী অস্ত্রধারীরা। ইউক্রেন, আমেরিকা ও ইউরোপীয় দেশগুলো এ ঘটনার জন্য মস্কোর ‘উস্কানি’কে দায়ী করছে। তবে রাশিয়া এ অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে।
ঢাকা, ২৪ এপ্রিল (টাইমনিউজবিডি) //টিআই
ইউক্রেন সংকট: রুশপন্থীদের ওপর অভিযানে ৫ জন নিহত
ইউক্রেনের পূর্বাঞ্চলীয় স্লোভিয়ান্স্ক শহরে সেনাবাহিনীর অভিযানে পাঁচ জন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে,
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















