ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইবরাহিম রইসি বলেছেন, ২০১৫ সালে স্বাক্ষরিত পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করতে বিশ্বশক্তির সাথে আলোচনায় প্রস্তুত রয়েছে ইরান। তবে পশ্চিমা চাপের কাছে তার দেশ নত হবে না।

গত শনিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রথম সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি।

রইসি বলেন, পশ্চিমা ও মার্কিনিরা আলোচনার সাথে সাথে চাপ সৃষ্টি করে। আমি ইতোমধ্যেই ঘোষণা করেছি আমাদের সরকারেরএজেন্ডা নিয়েই আলোচনা চালাব তবে কোনো চাপের জন্য নয়। ইবরাহিম রইসি বলেন, ইরানের ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারে দরকষাকষির সুযোগ নিতে চাচ্ছে তেহরান।

তিনি বলেন, আমরা লক্ষ্যনির্ভর আলোচনা করতে চাচ্ছি যাতে করে ইরানের জনগণের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। শুধু আলোচনার খাতিরেই আলোচনা বা দরকষাকষির খাতিরেই দরকষাকষি নয়, নির্দিষ্ট এজেন্ডার ভিত্তিতেই আলোচনা করতে হবে। রইসি বলেন, আলোচনায় আমরা নির্মম নিষেধাজ্ঞা উঠিয়ে দিতে চাই।

 এবিএস