রাশিয়ার ওপর নতুনভাবে অবরোধ আরোপ করবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এক সপ্তাহের মধ্যে ইউক্রেনে লড়াইরত রুশপন্থি বিদ্রোহীদের সহযোগিতা বন্ধ না করা হলে এ অবরোধ আরোপ করা হবে।

ইউরোপীয়ান কাউন্সিলের প্রেসিডেন্ট হারমান ভ্যান রমপাই বলেছেন, রাশিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নিতে গুরুত্বের সঙ্গে কাজ করছে ইইউ।

এর আগে ইউক্রেনের প্রেসিডেন্ট পেত্রো পোরোশেঙ্কো জানান, তার দেশ রাশিয়ার সঙ্গে সর্বাত্মক যুদ্ধ থেকে সরে আসবে না।

এদিকে পশ্চিমাদের অভিযোগ অস্বীকার করে রাশিয়া বলেছে, তাদের সেনারা ইউক্রেনে ঢুকে বিদ্রোহীদের সহযোগিতা করেনি।

সম্প্রতি ইক্রেনের দোনেৎস্কক ও লুথানস্ক অঞ্চলে রুশপন্থি বিচ্ছিন্নতাবাদীরা বেশ ভালো অবস্থানে রয়েছে।

ইউক্রেনে বিদ্রোহী ও সেনাবাহিনীর সংঘর্ষে এখন পর্যন্ত দুই হাজার ৬০০ মানুষ মারা গেছেন। তথ্যসূত্র: বিবিসি

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর