রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউক্রেনে সব পক্ষকে নিয়ে গঠিত হতে যাচ্ছে ঐক্যমত্যের সরকার। মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির বর্তমান অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরসিনভ। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর তিনি এই ঘোষণা দিলেন।
ইউক্রেনে রাশিয়াকে সমর্থন নিয়ে মিশ্র প্রতিক্রিয়ায় রুশ সরকার তাদের বিরুপ প্রতিক্রিয়া ব্যক্ত করলেও যুক্তরাষ্ট্র এখনো এ বিষয়ে তাদের প্রতিক্রিয়া জানায়নি। তারা ইউক্রেনের নতুন এই সরকারকে সমর্থন দেবে কি না তা এখনো নিশ্চিত নয় তবে যুক্তরাষ্ট্র বলেছে, দেশের বিরুদ্ধে ইয়ানুকোভিচ যা করেছেন তা আর হতে দেয়া যায় না।
এ বিষয়ে এরইমধ্যে ওয়াশিংটনে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী উইলিয়াম হেগ ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি তাদের দেশে দায়িত্বরত ইউক্রেনের রাষ্ট্রদূতদের সঙ্গে জরুরি আলোচনা করেছেন।
প্রসঙ্গত, গত নভেম্বরে ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে একটি অর্থনৈতিক চুক্তি স্বাক্ষরে অস্বীকৃতি জানানোর পর প্রেসিডেন্ট ইয়ানুকোভিচের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। গত সপ্তাহে এই বিক্ষোভ চরম আকার ধারণ করে। রাজধানী কিয়েভের স্বাধীনতা চত্ত্বরে বিক্ষোভকারীদের ওপর চড়াও হয় পুলিশ। টানা তিন দিন কিয়েভজুড়ে দাঙ্গায় ৭০ জনেরও বেশি মানুষ প্রাণ হারায়। সূত্র: বিবিসি
[b]ঢাকা, ২৫ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ
[/b]
ইউক্রেনে গঠিত হচ্ছে ঐক্যমত্যের সরকার
রাজনৈতিক অস্থিরতা নিরসনে ইউক্রেনে সব পক্ষকে নিয়ে গঠিত হতে যাচ্ছে ঐক্যমত্যের সরকার। মঙ্গলবার এ ঘোষণা দেন দেশটির বর্তমান অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট ওলেক্সান্ডার তুরসিনভ। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির একদিন পর তিনি এই ঘোষণা দিলেন।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
ইউক্রেন থেকে তরুণদের দেশে বেঁচে ফেরার লোমহর্ষক বিবরণ
চাকরির প্রলোভন দেখিয়ে বাংলাদেশ থেকে তরুণদের রাশিয়ায় নিয়ে ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে পাঠানোর অভিযোগ উঠেছে। যুদ্ধক্ষেত্রে প্রতিপক্ষের অবস্থান শনাক্ত করতে এসব বাংলাদেশিকে ‘টোপ’ হিসেবে ব্যবহার করা হয়েছে বলে প্রাথমিক তদন্তে তথ্য পেয়েছে বাংলাদেশের পুলিশের একটি বিশেষ ইউনিট। এভাবে রাশিয়ায় পাঠানো ৩০ বাংলাদেশির মধ্যে ২০ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। অন্যদিকে, যুদ্ধক্ষেত্র থেকে গুরুতর আহত অবস্থায় দেশে ফিরেছেন ঝিনাইদহের তরুণ রাজন হোসেন।
ইউক্রেনের দুই শহরে রুশ হামলায় নিহত ৬
ইউক্রেনের দুটি শহরে রাশিয়ার হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর খারকিভে একটি মুদি দোকানে হামলায় তিনজন নিহত ও আরও ২০ জন আহত হয়েছেন। রোববার (১১ অক্টোবর) এসব হামলার ঘটনা ঘটে বলে স্থানীয় কর্মকর্তাদের বরাতে জানিয়েছে রয়টার্স।
রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে শিশুসহ নিহত ২৮
ইউক্রেনের বিভিন্ন অঞ্চলে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এসব হামলায় অন্তত ২৮ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে পাঁচজন শিশু রয়েছে।
ড্রোন-ক্ষেপণাস্ত্র কিনতে ইউক্রেনকে ১৩৮ কোটি ডলার দিল ইইউ
ইউক্রেনের সামরিক সরঞ্জাম কেনার জন্য ১২৪ কোটি ইউরো বা প্রায় ১৩৮ কোটি ডলার অর্থ ছাড় করেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ড্রোন, ক্ষেপণাস্ত্রসহ বিভিন্ন প্রতিরক্ষা সরঞ্জাম সংগ্রহে এ অর্থ ব্যয় করবে ইউক্রেন।
















