আগামী সোমবার আসামে দ্বিতীয় দফার নির্বাচন কে সামনে রেখে এক নির্বাচনী সমাবেশে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) অমিত শাহ বলেছেন, আসামে তার দল ক্ষমতায় আসলে ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ হবে ।
গতকাল মঙ্গলবার সমাবেশে তিনি এই মন্তব্য করেন।
বিজেপি প্রধান বলেন, ‘বিজেপি যদি একবার ক্ষমতায় আসে তবে অনুপ্রবেশ সমস্যা চিরতরে মিটে যাবে। অনুপ্রবেশ ঠেকাতে ভারত-বাংলাদেশ সীমান্ত সিল করে দেওয়া হবে। বাংলাদেশি অনুপ্রবেশ সমস্যা শুধুমাত্র অাসামে নয় গোটা ভারতেই এই সমস্যা ছড়িয়ে পড়েছে’
দ্বিতীয়বার এবং শেষবারের মতো নির্বাচনী প্রচারণা চালাচ্ছেন অমিত শাহ। এই নির্বাচনে বাংলাদেশি অভিবাসী ইস্যু গুরুত্ব পাচ্ছে। অমিত শাহ অভিযোগ করেন, কংগ্রেসের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ সীমান্ত খুলে অবৈধ অভিবাসীদের প্রবেশ করতে দিচ্ছেন মূলত ভোট ব্যাংক বাড়াতে।
তিনি আর ও বলেন, তরুণ গগৈ কিংবা কংগ্রেস যদি চাইতো তাহলে গত ৫০ বছরে তারা সীমান্ত দিয়ে অনুপ্রবেশ বন্ধ করতে পারতো। কিন্তু করেনি। তিনি বলেন, কেন্দ্রে মোদী সরকার ক্ষমতায় এবং আসামে যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে একটা পাখিও সীমান্ত পার হয়ে আসতে পারবে না।
এইচ ই





