ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে রাজধানী জাকার্তার গভর্নর জোকো উইদোদো বিজয়ী হয়েছেন। ৫৩ দশমিক ১৫ শতাংশ ভোট পেয়ে তিনি নির্বাচিত হয়েছেন। খবর বিবিসি'র।
তার প্রতিদ্বন্দ্বী সাবেক গভর্নর প্রবাউ সুবিয়ান্তো পেয়েছেন ৪৬ দশমিক ৮৫ শতাংশ ভোট। তবে জালিয়াতির অভিযোগে ইতোমধ্যেই এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছেন তিনি।
ইন্দোনেশিয়ার তরুণ প্রজন্মের কাছে ব্যাপক জনপ্রিয় উইদোদো দেশটির খেটে খাওয়া মানুষের কাছেও খুব প্রিয় একজন মানুষ। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী সুবিয়ান্তো একজন সাবেক জেনারেল। দেশের অভিজাত সমাজ, সামরিক ও ধনী ব্যবসায়ী গোষ্ঠী তাকে সমর্থন করছেন।
গত ৯ জুলাই অনুষ্ঠিত ভোটগ্রহণে ইন্দোনেশিয়ার প্রায় ১৩ কোটি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
এদিকে প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে রাজধানী জাকার্তায় ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশজুড়ে মোতায়েন করা হয়েছে দুই লাখ ৫০ হাজার পুলিশ। সূত্র: বিবিসি
ঢাকা, ২২ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএমএ





