ইউক্রেনের অন্তর্বর্তীকালীন নেতা বৃহস্পতিবার ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীকে তাদের সৈন্যদের নিজ ঘাঁটিতে রাখতে হুঁশিয়ার করে দিয়েছে।
রাশিয়াপন্থী বন্দুকধারীরা ক্রিমিয়ার রাজধানী সিমফারপুলে সরকারি ভবন দখল করার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ওলেকসান্দর তুরচিনভ পার্লামেন্টে বলেন, ‘কোনো ধরনের সৈন্য চলাচল সামরিক আগ্রাসন বলে বিবেচিত হবে।’ সূত্র: এএফপি
[b]ঢাকা, ২৭ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
রাশিয়াকে ইউক্রেনের হুঁশিয়ারি
ইউক্রেনের অন্তর্বর্তীকালীন নেতা বৃহস্পতিবার ক্রিমিয়ায় রুশ নৌবাহিনীকে তাদের সৈন্যদের নিজ ঘাঁটিতে রাখতে হুঁশিয়ার করে দিয়েছে। রাশিয়াপন্থী বন্দুকধারীরা ক্রিমিয়ার রাজধানী সিমফারপুলে সরকারি ভবন দখল করার পর তিনি এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
শান্তি আলোচনা হলেও ইউক্রেনে হামলা চলবে : রাশিয়া
ইউক্রেন যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হলেও সামরিক অভিযান বন্ধ বা সীমিত করা হবে না বলে জানিয়েছে রাশিয়া। সোমবার (২৬ অক্টোবর) মস্কোয় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। খবর আনাদোলু এজেন্সির।
রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে প্রাণ গেল কুমিল্লার সাগরের
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ সেনাবাহিনীতে যোগ দিয়ে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনার মো. সাগর (২৪) নামে এক বাংলাদেশি যুবক। যুদ্ধে অংশ নিলে ৩০ লাখ টাকা পাওয়া যাবে—এমন প্রলোভনে পড়ে তিনি রুশ সেনাবাহিনীতে যোগ দিয়েছিলেন বলে জানিয়েছে তাঁর পরিবার। চলতি বছরের মে মাসে যুদ্ধে যোগ দেওয়ার পর থেকে পরিবারের সঙ্গে তাঁর আর কোনো যোগাযোগ ছিল না।
এবার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল রাশিয়া
রাশিয়ার কামচাতকা উপদ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭।
চাকরির প্রলোভনে রাশিয়ায়, যুদ্ধে প্রাণ গেল ২০ বাংলাদেশির
নির্মাণপ্রতিষ্ঠানে চাকরির প্রলোভন দেখিয়ে ৩০ বাংলাদেশিকে রাশিয়ায় পাঠানোর পর দেশটির সেনাবাহিনীর হাতে তুলে দেওয়ার অভিযোগ উঠেছে তিন প্রতিষ্ঠানের বিরুদ্ধে। তাঁদের মধ্যে ড্রোন হামলায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এ ঘটনায় মানব পাচার চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
রাশিয়ায় গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানি সাংবাদিক আটক
রাশিয়ার বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগে জাপানের এক সাংবাদিককে গ্রেপ্তারের কথা জানিয়েছে মস্কো। দেশটির পূর্বাঞ্চলীয় সাখালিন দ্বীপ থেকে তাঁকে আটক করা হয়েছে বলে মঙ্গলবার রুশ কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়।
















