দীর্ঘ সাত বছরের রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটাতে বৃহস্পতিবার আলোচনায় বসেছে পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। চলতি সপ্তাহের শুরুর দিকে আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে অনেক প্রতীক্ষার পর আলোচনার টেবিলে যেতে সম্মত হয়েছে দু'পক্ষ। খবর ডন অনলাইনের।
বৃহস্পতিবার রাজধানী ইসলামাবাদের খাইবার পাখতুনখুয়া হাউজে দু'পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়। তবে, আজকের এই আলোচনাই মূল আলোচনা নয়। এই আলোচনা থেকে চূড়ান্ত শান্তির পথ তৈরি করতে একটি রোডম্যাপ তৈরি করা হবে। তবে, এই আলোচনা আদৌ ফলপ্রসূ হবে কি না তা নিয়েও সংশয় রয়েছে।
এদিকে, পাকিস্তানের গণমাধ্যমগুলো জানিয়েছে, বেশ হৃদ্যতাপূর্ণ পরিবেশে দুই পক্ষের মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ইসলামাবাদের বিখ্যাত লাল মসজিদের প্রধান খতিব ও তিন সদস্যবিশিষ্ট তালেবানদের মধ্যস্থতা কমিটির সদস্য মাওলানা আবদুল আজিজ ডন অনলাইনকে জানিয়েছেন, দু'পক্ষ মিলে প্রথমে শান্তি আলোচনার বিষয়বস্তুগুলো নির্ধারণ করবেন।
তালেবানদের তিন সদস্যের কমিটির অন্য দুই সদস্য হলেন- মাওলানা সামিউল হক ও প্রফেসর মোহাম্মদ ইব্রাহিম।
অন্যদিকে, সরকার পক্ষের চার সদস্যবিশিষ্ট কমিটিতে রয়েছেন প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিশেষ সহকারী ইরফান সিদ্দিকি, আফগানিস্তানে এক সময় হাইকমিশনারের দায়িত্ব পালন করা রুস্তম শাহ মোহমান্দ। তিনি একই সঙ্গে দু'পক্ষের সমন্বয়কের ভূমিকা পালন করছেন। ফলে তাকে বাদ দিলে পাকিস্তান সরকারের পক্ষেও আলোচনায় তিনজন সদস্যই রয়েছেন। অপর দুই সদস্য হলেন- পেশোয়ারের সাংবাদিক রাহিমুল্লাহ ইউসুফজাঈ এবং মেজর (অব.) আমির খান।
এর আগে গত মঙ্গলবার সরকার পক্ষীয় কমিটি তালেবানদের সঙ্গে আলোচনায় বসতে অস্বীকৃতি জানান। তাদের অভিযোগ, তালেবানরা তাদের কমিটি গঠন করতে ব্যর্থ হয়েছে।
টিটিপি তাদের কমিটিতে তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রধান ইমরান খান ও জামায়াত উলামা-ই-ইসলাম-এর প্রাক্তন আইনপ্রণেতা মুফতি কিফায়েতুল্লাহকে সদস্য হিসেবে অন্তর্ভূক্ত করতে চেয়েছিল। কিন্তু তারা তালেবানের প্রতিনিধিত্ব করতে অস্বীকৃতি জানান।
এরপর মঙ্গলবারই টিটিপি'র মুখপাত্র শহীদুল্লাহ শহীদ জানান, ইমরান খান ও কিফায়েতুল্লাহর বদলে মাওলানা সামিউল হক ও তার দুই সহকর্মী তালেবানের পক্ষে মধ্যস্থাকারী হতে রাজি হন। সূত্র: ডন অনলাইন
[b]ঢাকা, ৬ ফেব্রুয়ারি (টাইমনিউজবিডি.কম)//এমএ[/b]
আন্তর্জাতিক
রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটাতে পাকিস্তানে শান্তি আলোচনা শুরু
দীর্ঘ সাত বছরের রক্তাক্ত অধ্যায়ের সমাপ্তি ঘটাতে বৃহস্পতিবার আলোচনায় বসেছে পাকিস্তান সরকার ও তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। চলতি সপ্তাহের শুরুর দিকে আলোচনা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছিল। তবে অনেক প্রতীক্ষার পর আলোচনার টেবিলে যেতে সম্মত হয়েছে দু'পক্ষ। খবর ডন অনলাইনের।





