আল-কায়েদার যোদ্ধারা ইয়েমেনের দক্ষিণাঞ্চলে একটি সেনা ক্যাম্প দখল করে নিয়েছে। বৃহস্পতিবার ব্যাপক সংঘর্ষের পর তারা ক্যাম্পটি দখল করে। এতে কমপক্ষে সাতজন নিহত হয়।

স্থানীয় এক সরকারি কর্মকর্তা এএফপিকে বলেন, ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশের বাইহান শহরে আল-কায়েদা যোদ্ধারা ১৯তম পদাতিক বাহিনীর সেনা ক্যাম্প দখল করে নিয়েছে। তিনি আরো জানান, এ সময় সংঘর্ষে কমপক্ষে সাতজন নিহত হয়েছে। এদের মধ্যে তিনজন সেনা সদস্য ।

এমএ