ভারতের মুম্বাইয়ে ট্রেনে বোমা হামলার ঘটনায় ১২ জনকে অভিযুক্ত করা হয়েছে। একজনকে খালাস দেওয়া হয়েছে।
শুক্রবার মহারাষ্ট্রের বিশেষ আদালত এ রায় ঘোষণা করে। তবে আগামী সোমবার অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তি ঘোষণা করা হবে বলে দেশটির গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে।
এনডিটিভির খবরে বলা হয়েছে, ওই ঘটনার মূল হোতাসহ আরও ১৫ জন অভিযু্ক্ত পলাতক রয়েছে। মহারাষ্ট্রের ওই আদালত গত বছরই বিচারকাজ সম্পন্ন করে।
২০০৬ সালের ১১ জুলাই মুম্বাইয়ের লোকাল ট্রেনে মাত্র ১১ মিনিটের ব্যবধানে সাতটি বিস্ফোরণ ঘটনো হয়। এতে ১৮৯ জন নিহত এবং আট শতাধিক লোক আহত হয়।
ভারতীয় পুলিশ অভিযোগ করে, হামলাকারীদের সঙ্গে পাকিস্তানের বিদ্রোহী সংগঠন লস্কর-ই-তৈয়্যেবার সংশ্লিষ্টতা রয়েছে।
এ ছাড়া একই ঘটনায় মুম্বাই পুলিশ ইন্ডিয়ান মুজাহিদিনের ২২ সদস্যকে আটক করে। কিন্তু অভিযোগ প্রমাণ না হওয়ায় তাদের ছেড়ে দেওয়া হয়।
কেএইচ





