থাইল্যান্ডের উত্তরাঞ্চলে সামরিক বাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার কর্মীরা নয় সৈন্যের লাশ উদ্ধার করেছে। এদের মধ্যে একজন সিনিয়র আঞ্চলিক কমান্ডারও রয়েছেন। মঙ্গলবার কর্তৃপক্ষ একথা জানায়।

থাইল্যান্ডের উত্তরাঞ্চলীয় ফায়িয়ো প্রদেশে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার কয়েক ঘন্টা পর সোমবার রাতে লাশগুলো উদ্ধার করা হয়। এসবের মধ্যে কয়েকজনের লাশ পুড়ে যায়।

প্রাদেশিক গভর্নর চুচাদ কীলাপায়েং এএফপিকে বলেন, ‘আমরা লাশগুলো হাসপাতালে নিয়েছি।’

তিনি বলেন, ‘কয়েকজনের লাশ এত বেশী পুড়ে গেছে যে, তাদের চেনা যাচ্ছে না।’ তিনি আরো জানান, সেনা কমিটি এ হেলিকপ্টার বিধ্বস্তের কারণ তদন্ত করবে।

এমএ