ইউক্রেনের আইন ও বিচার মন্ত্রীর অফিস দেশটির সরকারবিরোধী বিক্ষোভকারীরা বিনা বাঁধায় দখল করেছে।
এঘটনার পর আইন ও বিচার মন্ত্রী ওলেনা লুকাস বিক্ষোভকারীদের সতর্ক করে বলেছেন, তারা যদি অফিস ত্যাগ না করে তবে দেশে জরুরি অবস্থা জারি করা হবে।
বিক্ষোভকারীরা রোববার মন্ত্রীর অফিস দখল করে এবং অফিসের বাহিরে বরফ ভর্তি বস্তা দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে।
সম্প্রতি চারজন বিক্ষোভকারী নিহত হওয়ার পর দেশটিতে সহিংসতার পরিমাণ বেড়ে যায়।
.আইন ও বিচার মন্ত্রী লুকাস একটি টিভি চ্যানেলকে বলেন " যদি বিক্ষোভকারীরা আইন ও বিচার মন্ত্রণালয় ত্যাগ না করে... তবে আমি ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা কাউন্সিলকে জরুরি অবস্থা জারি করতে বলব।"
ওলিগ নামের একজন বিক্ষোভকারী বলেন, রাস্তায় যারা বিক্ষোভ করছেন তাদের আশ্রয়ের জন্য মন্ত্রীর অফিসটি ব্যবহার করা হবে।
তিনি আরো বলেন, "আমরা কোনো মাস্তানি করতে যাচ্ছিনা অথবা আঘাত করছি না।আমরা শান্ত জনগণ, আমরা ন্যায়পরায়নতার জন্য"।
ঢাকা, জানুয়ারি ২৭ (টাইমনিউজবিডি. কম)// টিআই