স্বায়ত্তশাসন প্রশ্নে এবার গণভোট করবে ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। আগামী রোববার গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে রাশিয়াপন্থীরা। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ গণভোট করে রাশিয়াতে যোগ দেয়। খবর বিবিসি ও রয়টার্সের।
এদিকে, ইউক্রেনের অন্তর্বর্তী সরকার রুশপন্থী বিচ্ছিন্নবাদীদের অধিকতর স্বায়ত্তশাসনের দাবি প্রত্যাখ্যান করে বিদ্রোহীদের দখল করা সরকারি ভবনগুলোর পুনর্দখল করতে সৈন্য পাঠিয়েছে।
এর আগে অবশ্য রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা জানিয়েছিল, তারা গণভোট পেছানোর জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দেয়া প্রস্তাব বিবেচনা করবে। কিন্তু বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, পুতিনের প্রস্তাব বিবেচনা না করেই এখন তারা গণভোটের চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে।
রোববার গণভোট অনুষ্ঠানের জন্য লাখ লাখ ব্যালট পেপার প্রস্তুত করা হয়েছে। ইউক্রেনের রাশিয়া সীমান্ত সংলগ্ন দনেৎস্ক ও লুহানস্কে অঞ্চলে এ গণভোট হবে।
পুতিন এর আগে বলেছিলেন, গণভোট স্থগিত করলে তা সংলাপের জন্য প্রয়োজনীয় অবস্থা সৃষ্টিতে সহায়ক হবে।
পুতিনের এ বক্তব্যকে রাশিয়ার অবস্থান পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে।
পুতিন এ মাসের ইউক্রেনের প্রেসিডেন্ট নির্বাচনকে ‘সঠিক পথের’ একটি উদ্যোগ বলে অভিহিত করেন।
পুতিনের মুখপাত্র এ ধরনের নির্বাচন ‘অবাস্তব’ হবে এমন কথা বলার কয়েকদিন পর পুতিন এ মন্তব্য করলেন।
মস্কো কিয়েভের ‘অগণতান্ত্রিক সরকারের’ হাত থেকে ইউক্রেনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের প্রধানত রুশভাষী জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার করেছে।
হোয়াইট হাউস বলেছে, এই ‘বেআইনী অবৈধ’ ভোট স্থগিত না হয় বাতিল করতে হবে।’
এদিকে বুধবার রুশপন্থী বিচ্ছিন্নতাবাদীরা দক্ষিণাঞ্চলীয় মারিউপোল বন্দরের সিটি হলটি অল্প সময়ের পর ইউক্রেনের সরকারি বাহিনীর কাছ থেকে পুনরায় দখল করে নিয়েছে। সূত্র: বিবিসি ও রয়টার্স
[b]ঢাকা, ০৮ মে (টাইমনিউজবিডি.কম) //এমএ[/b]
আন্তর্জাতিক
এবার স্বায়ত্তশাসন প্রশ্নে পূর্ব ইউক্রেনে গণভোট
স্বায়ত্তশাসন প্রশ্নে এবার গণভোট করবে ইউক্রেনের পূর্বাঞ্চলের রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীরা। আগামী রোববার গণভোট অনুষ্ঠিত হবে। গণভোটের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই নিয়েছে রাশিয়াপন্থীরা। এর আগে ইউক্রেনের ক্রিমিয়া উপদ্বীপ গণভোট করে রাশিয়াতে যোগ দেয়। খবর বিবিসি ও রয়টার্সের।





