আগামি অর্থবছরে নিম্নবিত্তদের ৬ হাজার কোটি মার্কিন ডলার আয়কর ফেরত দেয়ার লক্ষ্যমাত্রা গ্রহণ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা। এ লক্ষ্যে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য মার্কিন কংগ্রসে ‘ট্যাক্স ব্রেক’ প্রথা বাতিলের প্রস্তাব দিতে যাচ্ছেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের দফতর হোয়াইট হাউসের পক্ষ থেকে এ কথা জানানো হয়েছে।
হোয়াইট হাউজ জানায়, ২০১৫ অর্থবছরের জন্য ১ লাখ ১ হাজার ৪০০ কোটি মার্কিন ডলারের বাজেট প্রস্তাব পেশ করার সিদ্ধান্ত নিয়েছেন ওবামা। যা চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ২০০ কোটি মার্কিন ডলার বেশি।
হোয়াইট হাইজ আরও জানায়, চলতি অর্থবছরে নিম্ন বিত্তদের আয়কর ফেরত দেয়ার লক্ষ্যে ৬ হাজার কোটি মার্কিন ডলারের বরাদ্দের প্রস্তাব দিবেন ওবামা। মার্কিন সরকারের দারিদ্র্য বিমোচন কর্মসূচির অধীবে এই অর্থ ফেরত দেয়া বলে জানিয়েছে হোয়াইট হাউজ।
মার্কিন প্রেসিডেন্টের দফতর জানায়, এ লক্ষ্যে গিংরিচসহ বিভিন্ন ট্যাক্স ব্রেক প্রথা বাতিল করার প্রস্তাব দিবেন ওবামা।
ট্যাক্স ব্রেক যুক্তরাষ্ট্রে প্রচলিত বিশেষ ব্যবস্থা যার মাধ্যমে অপেক্ষাকৃত বেশি আয়কর প্রদানকারীরা প্রদত্ত আয়কর প্রায় অর্ধেকে কমিয়ে আনতে পারেন। মার্কিন সিনেটের সাবেক স্পিকার নিওট গিংরিচ এই পদ্ধতি গ্রহণ করার পর থেকে একে গিংরিচ ডাকা হয়। সূত্র: রয়টার্স
[b]ঢাকা, ৫ মার্চ (টাইমনিউজিবিডিডটকম) // ইএইচ[/b]
আন্তর্জাতিক
ট্যাক্স ব্রেক বাতিলের প্রস্তাব দিতে যাচ্ছেন ওবামা