সিরিয়ার রাজধানী আলেপ্পোর হান্দারাতে যুদ্ধ পরিস্থিতি সরাসরি সম্প্রচারকালে বিমান হামলায় ইব্রাহিম আল-খতিব নামে এক সাংবাদিক আহত হয়েছেন। খবর ব্রিটেনের ডেইলি মেইলের।

খবরে বলা হয়, সরাসরি সম্প্রচারের সময় যুদ্ধবিমান থেকে একটি বোমার খোসা পড়লে আহত হন ইব্রাহিম। আহত অবস্থায় মাটিতে পড়ে যান তিনি। মুখ দিয়ে প্রচুর রক্ত পড়ছিল তখন। সহকর্মীরা ছুটে এসে তাকে আহত অবস্থায় গাড়িতে তুলে নেন।

দুবাইভিত্তিক অরিয়েন্ট নিউজ চ্যানেলের সংবাদকর্মী ইব্রাহিম আল-খতিব। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি এখন সুস্থ আছেন।

আল নুসরা-ফ্রন্ট ও আসাদ বাহিনীর সঙ্গে চলমান সংঘর্ষের জেরে বেশ অস্থির অবস্থা বিরাজ করছে হান্দারাতে।

ডেইলি মেইলের খবরে বলা হয়, ওই এলাকাটিতে গত ২৪ ঘন্টায় সরকারি বাহিনীর ১৪ এবং বিদ্রোহী বাহিনীর ২০ জন নিহত হয়েছেন।

এমই