ভারত নিয়ন্ত্রিত কাশ্মীয় সীমান্তে পাকিস্তান-ভারত সীমান্তরক্ষীবাহিনীর মধ্যে গোলাগুলিতে উভয়পক্ষের আটজন নিহত হয়েছে। এ ঘটনায় নারী ও শিশুসহ আহত হয়েছে আরো ৩০ জন।
নিহতের মধ্যে পাঁচজন ভারতীয় ও চারজন পাকিস্তানি সেনা বলে জানিয়েছে বিবিসি।
তবে পাকিস্তানের পক্ষ থেকে এই রিপোর্টের ব্যাপারে এখনো কিছু বলা হয়নি।
ভারতের মিডিয়ায় বলা হয়, জম্মুর আর্নিয়ায় আন্তর্জাতিক সীমান্ত বরাবর সেনা ছাউনি এবং সীমান্ত সংলগ্ন গ্রামগুলি লক্ষ করে হামলা চালায় পাকিস্তানি সেনারা। এতে নয়জন নিহত ও ৩০ জন আহত হয়।
আহতদের জম্মুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে সবরকম ব্যবস্থা নেয়া হচ্ছে।
ভারত ও পাকিস্তান প্রায়ই সীমান্তে গোলাগুলির জন্য একে অপরকে দোষারোপ করে আসছে।
জেএ





