মালয়েশিয়ার নিখোঁজ বিমানে থাকা চীনা যাত্রীদের আত্মীয়স্বজনরা মঙ্গলবার অনশন করার হুমকি দিয়েছেন। তারা মালয়েশীয় কর্মকর্তাদের কাছ থেকে নিখোঁজ বিমান সম্পর্কে সদুত্তরেরও দাবি জানান।
গত ৭ মার্চ শুক্রবার দিবাগত রাত স্থানীয় সময় ১২ টা ৪১ মিনিটে কুয়ালালামপুর থেকে বেইজিং যাওয়ার পথে মালয়েশিয়া এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ ফ্লাইটের বিমানটি নিখোঁজ হয়। বিমানটিতে ১৪ টি দেশের ২৩৯ জন যাত্রী ও ক্রু ছিলেন। বিমানের সবচেয়ে বেশি ১৫৩ জন আরোহী ছিলেন চীনের।
নিখোঁজ বিমানে থাকা এক ব্যক্তির পিতা ওয়েন ওয়ানচেং বলেন, ‘আমরা কোন খবর জানি না এবং আমরা সবাই খুবই উদ্বিগ্ন।’ তিনি বলেন, নিখোঁজ যাত্রীদের আত্মীয়স্বজনরা বলাবলি করছেন, তারা মালয়েশীয় রাষ্ট্রদূতের সঙ্গে দেখা করতে দেশটির দূতাবাসে যাবেন।
বেইজিংয়ে একটি হোটেলে মালয়েশিয়ার বিমান কর্মকর্তা ও নিখোঁজ যাত্রীদের পরিবারের সদস্যদের সঙ্গে এক নিয়মিত বৈঠকের পর ওয়েন এসব কথা বলেন।
তিনি বলেন, মালয়েশিয়ার রাষ্ট্রদূতের এখানে সশরীরে হাজির হয়ে নিখোঁজ চীনা যাত্রীদের ব্যাপারে তথ্য জানানো উচিত। কিন্তু তিনি আসেননা।
ওয়েন বলেন, নিখোঁজদের আত্মীয়স্বজনরা সবাই খুবই নাখোশ হয়েছেন। তাই তারা অনশনে যাওয়ার কথা ভাবছেন।
বার্তা সংস্থা এএফপি জানায়, বেইজিংয়ের ওই হোটেলের বাইরে এক মহিলা ‘আমাদের প্রিয়জনদের ফিরিয়ে দাও’ লেখা একটি প্লাকার্ড নিয়ে দাঁড়িয়ে ছিলেন। তিনি সাংবাদিকদের বলেন, নিখোঁজদের আত্মীয়স্বজনরা অনশনে যাচ্ছেন।
তবে ঠিক কতজন এ অনশনে যাচ্ছেন সে ব্যাপারে তিনি কিছু বলেননি। এমনকি তার নামটি পর্যন্তও জানাতে চাননি।
তিনি ক্ষুব্ধ কণ্ঠে বলেন, ‘যতদিন তারা আমাদের প্রিয়জনদের সম্পর্কে সত্য কথা বলবে না ততদিন আমরা প্রতিবাদ করে যাবো।’ সূত্র: বিএসএস
[b]ঢাকা, ১৮ মার্চ (টাইমনিউজবিডি) //এমএ[/b]
অনশনের হুমকি দিলেন নিখোঁজ বিমানের যাত্রীদের আত্মীয়রা
মালয়েশিয়ার নিখোঁজ বিমানে থাকা চীনা যাত্রীদের আত্মীয়স্বজনরা মঙ্গলবার অনশন করার হুমকি দিয়েছেন। তারা মালয়েশীয় কর্মকর্তাদের কাছ থেকে নিখোঁজ বিমান সম্পর্কে সদুত্তরেরও দাবি জানান।
পিরোজপুরে ট্রলার ডুবিতে মা নিখোঁজ, মেয়ের লাশ উদ্ধার
পিরোজপুরের নাজিরপুর ও নেছারাবাদ উপজেলার সীমান্তবর্তী শ্রীরামকাঠী-ভরতকাঠী ফেরিঘাট এলাকায় অতিরিক্ত যাত্রী ও মোটরসাইকেল বহনের কারণে একটি ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
বাবার পাশে ঘুমিয়ে থাকা অবস্থায় নিখোঁজ, ৫৩ ঘণ্টা পর মিলল শিশুর বস্তাবন্দি মরদেহ
পটুয়াখালীর কলাপাড়ায় নিখোঁজের প্রায় ৫৩ ঘণ্টা পর ১০ মাস বয়সী শিশু রাইয়ানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে বাড়ির সামনের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় আল আমিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইনানীতে রিসোর্টে ভয়াবহ আগুন ৭ জনের মরদেহ উদ্ধার, আরও নিখোঁজ অন্তত ৫
কক্সবাজারের উখিয়ার ইনানীতে ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন নিখোঁজ থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। আগুনে রিসোর্টটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি।
বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাসের শিশু নিখোঁজ, আতঙ্কে এলাকাবাসী
পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় বাবার পাশে ঘুমিয়ে থাকা ১০ মাস বয়সী রাইয়ান নামে এক শিশু নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে ৫টার দিকে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের ঘুটাবাছা গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটিকে খুঁজে না পেয়ে উদ্বেগ ও আতঙ্কে রয়েছেন পরিবারের সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
ঠাকুরগাঁওয়ে ৪ দিন ধরে নিখোঁজ বাক্প্রতিবন্ধী শিশু তামিম
ঠাকুরগাঁওয়ের ভূল্লী উপজেলায় বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়েছে ১৪ বছর বয়সী বাক্প্রতিবন্ধী শিশু মো. তামিম। গত ৮ অক্টোবর সকাল থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি।
















