তুরস্কের নব নির্বাচিত রাষ্ট্রপতি রিসেপ তাইয়েপ এরদোগানকে উষ্ণ অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বুধবার পাঠোনো এক শুভেচ্ছা পত্রে খালেদা জিয়া এরদোগানের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালনকালে বাংলাদেশের সঙ্গে তুরস্কের সম্পর্ক আরও উত্তরোত্তর বৃদ্ধি পাবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন।
খালেদা জিয়া বলেন, ‘এই বিজয় আপনার প্রতি তুরস্কের জনগণের প্রবল আস্থা ও বিশ্বাসের প্রতিফলন বলে আমি মনে করি। এই বিজয় তুরস্কের ভবিষ্যৎ সমৃদ্ধি ও উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখবে।’
সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া বলেন, ‘বাংলাদেশ-তুরস্কের মধ্যে যে সম্পর্ক তা ঐতিহাসিক। ইসলামী উম্মাহর অনুসারী হিসেবে আমরা অতীতে বিভিন্ন সময় এক সঙ্গে কাজ করেছি। আপনার দূরদর্শী বিচক্ষণতা, প্রজ্ঞা ও সুযোগ্য নেতৃত্বে ভবিষ্যতে এই সম্পর্ক আরও বাড়বে।’
আমি আপনার ও আপনার স্ত্রী এবং তুরস্কের জনগণের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি।
ঢাকা, ১৩ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএইচ





