যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউ ইয়র্কের ফেডারেল অ্যাটর্নি প্রীত ভারারাকে পদত্যাগ করতে বলেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
এক টুইটার বার্তায় প্রীত বলেন, ‘আমি পদত্যাগ করিনি। কিছুক্ষণ আগে আমাকে বরখাস্ত করা হয়েছে।’ এরআগে গত নভেম্বরে দেশটির নির্বাচনের পর প্রীতের সঙ্গে সাক্ষাতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে ওই পদে বহাল রাখার আশ্বাস দিয়েছিলেন।
যদিও পূর্ববর্তী প্রশাসনে নিয়োগ পাওয়া অ্যাটর্নিদের প্রায়ই পদত্যাগ করতে বলা হয়। তবে এবারের মতো এতো বিশাল সংখ্যায় অ্যাটর্নিদের পদত্যাগ করতে বলা হয়নি এর আগে। টুইটার বার্তায় প্রীত আরো বলেন, ‘নিউ ইয়র্কের সাউথ ডিসট্রিক্ট আদালতে অ্যাটর্নি হওয়াটা আমার পেশাগত জীবনে সবচেয়ে বড় অর্জন।’
শনিবার নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল এরিক স্নাইডারম্যান এক বিবৃতিতে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের আকস্মিক ও অব্যক্ত সিদ্ধান্তে ৪০ জনেরও বেশি মার্কিন অ্যাটর্নিকে সরিয়ে দেওয়ার কথা বলা হয়। অন্য অ্যাটর্নিদের মতো প্রীত ভারারাকেও চলতি সপ্তাহে বরখাস্ত করা হয়। তিনি সম্মানের সঙ্গে ওই পদে কর্মরত ছিলেন।’
তবে প্রীতের বরখাস্তের বিষয়ে তার দফতর ও মার্কিন বিচার বিভাগ এখন পর্যন্ত কোনো মন্তব্য করতে রাজি হয়নি বলে মার্কিন বার্তা সংস্থা এসোসিয়েটেড প্রেস- এপি জানিয়েছে। বিবিসি।
জেড
পদত্যাগ না করায় বরখাস্ত করে দিয়েছে ট্রাম্প প্রশাসন
যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক নগরী নিউ ইয়র্কের ফেডারেল অ্যাটর্নি প্রীত ভারারাকে পদত্যাগ করতে বলেছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু তাতে রাজি না হওয়ায় তাকে বরখাস্ত করা হয়েছে বলে শনিবার নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে নিজেই এই কথা জানিয়েছেন তিনি।
হরমুজে দুই জাহাজে বিস্ফোরণ ফের যুদ্ধ সমাপ্তির বার্তা ট্রাম্পের
হরমুজ প্রণালিতে অনুমোদনহীন পথে চলাচলের সময় মাইনের আঘাতে দুই তেলবাহী জাহাজে বিস্ফোরণ ঘটেছে। ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বরাতে রোববার ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
দ্বিপক্ষীয় সম্পর্ক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে এরদোগান-ট্রাম্পের আলোচনা
তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দ্বিপক্ষীয় সম্পর্কের পাশাপাশি আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়ে ফোনে আলোচনা করেছেন। আলোচনায় হরমুজ প্রণালি ও ইয়েমেনের পরিস্থিতি, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ এবং কূটনৈতিক সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।
ট্রাম্পের নির্দেশ পেলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের সামরিক অভিযান চালাতে প্রস্তুত মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন সামরিক কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম সিএনএন।
সিনেটর প্রার্থী আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিলেন ট্রাম্প
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যে সিনেট নির্বাচনের প্রচারে ডেমোক্রেটিক পার্টির প্রার্থী আব্দুল আল-সাইয়েদকে ‘জিহাদি’ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে শরিয়াহ আইন চালুর চেষ্টা এবং মুসলিম ব্রাদারহুডের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছেন ট্রাম্প। এমনকি আল-সাইয়েদ ও ডেমোক্র্যাটরা নির্বাচনে জিতলে যুক্তরাষ্ট্রে সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে পড়বে এবং বড়দিন উদ্যাপনও বন্ধ হয়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি। তবে এসব অভিযোগের পক্ষে কোনো প্রমাণ নেই।
ইরানে আজই হামলার হুমকি ট্রাম্পের, মধ্যপ্রাচ্যে ফের যুদ্ধের শঙ্কা
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন করে হামলার হুমকিতে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের আশঙ্কা দেখা দিয়েছে। রোববারই (২৫ অক্টোবর) ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে তেহরানের সঙ্গে বড় ধরনের চুক্তির সম্ভাবনার কথাও জানিয়েছেন ট্রাম্প।
















