মার্কিন বিমান হামলা কখনো সত্যিকারের সন্ত্রাসী মারার জন্য চালানো হয় না বলে মন্তব্য করেছেন লন্ডনের খ্যাত নামা সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক আলী আল-কাব্বানি।

তিনি বলেন, ইরাক ও সিরিয়ায় তৎপর তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্যরা কখনো মার্কিন হামলায় মারা যায় না। শুধু মাএ ইরাক ও সিরিয়ার অবকাঠামো ধ্বংস করার জন্য এ হামলা চালানো হয় বলেও দাবি করেন।

আরো বলেন, তাকফিরি সন্ত্রাসী গোষ্ঠীর  বর্বরতায় সেখানে সাধারণ মানুষ হতাহত হচ্ছে তাদের জন্যই বরং এই বিমান হামলা ধ্বংসযজ্ঞ ডেকে আনছে; সন্ত্রাসীদের তেমন কিছু হচ্ছেনা। এই বিমান হামলার মাধ্যমে কখনো স্থলে অবস্থান করা সন্ত্রাসীদেরকে নির্মূল করা যায়না।

 উত্তর ইরাকে বিমান হামলায় শিশুসহ অন্তত সাত জন বেসামরিক মানুষ নিহত হওয়ার একদিন পর লন্ডনে সাংবাদিক কোব্বানি এসব কথা বললেন।

 তিনিবলেন, ইরাক ও সিরিয়ায় মার্কিন বিমান হামলা হচ্ছে মূলত-দেশদুটির অবকাঠামো ধ্বংস করার জন্য এবং সম্প্রদায়িক দৃষ্টি ভঙ্গি থেকে মধ্যপ্রাচ্যকে বিভক্ত করার উদ্দেশ্যে।

 লন্ডনের এ বিশ্লেষক বিদ্রুপ করে বলেন, মার্কিন বাহিনীর ‘বুদ্ধিমান’ বোমা গুলো শুধু মাত্র ইরাকের ‘বোকা’ সেনা সদস্য ও বেসামরিক লোক জনের ওপর পড়ে; সন্ত্রাসীদের চিনতে পারেনা।

ইআর