স্বাভাবিকভাবে ফার্স্ট লেডিরা সবসময় গণমাধ্যম এবং গণমানুষের নজরে বেশি থাকেন। আর সেই ফার্স্টলেডি যদি আমেরিকার হয় তাহলেতো কথাই নেই সারা দুনিয়ার নজরে আছেন তিনি।
সম্প্রতি ৫১ হাজার মার্কিন ডলারের একটি জামা পরে আলোচনায় এসেছেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। তার আগে অলোচনায় ছিলেন ট্র্রাম্পের হাত ঝেড়ে ফেলে দেওয়ার জন্য।
জি-৭ নেতৃবৃন্দের সাথে সাক্ষাতের জন্য বর্তমানে সিসিলিতে আছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এবং মেলানিয়া ট্রাম্প। গতকাল রোদ্রোজ্জল দিনে এই পুষ্পশোভিত পাতলা জ্যাকেটে দেখা যায় মেলানিয়া ট্রাম্পকে।
স্বাভাবিকভাবে ফার্স্টলেডি হিসেবে একটু দামী পোশাক পরতেই পারেন। তার উপরে যদি ট্রাম্পের মতো বিলনিয়ার ব্যবসায়ী স্বামী থাকে তাহলে বিলাসিতা আরও বেড়ে যায়।
কিন্তু মানুষের চোখ কপালে উঠল পুস্পশোভিত পোশাকটির দাম শুনে। এর দাম মার্কিন ডলারে প্র্রায় ৫১০০০ আর বাংলাদেশী টাকায় গিয়ে এর পরিমাণ দাড়ায় প্রায় ৪০ লাখের উপরে ।
উল্লেখ্য সবসময় আলাদা ফেশনের জামা পরতে পছন্দ করেন মেলানিয়া ট্রাম্প। তাই এই ধরনের পোশাকে তাকে প্রায় সময়ই দেখা যায়।
জেড





