[b]জাকার্তা:[/b] ইন্দোনেশিয়ায় বন্যায় রাজধানী জাকার্তায় ১০ হাজারের বেশি লোক তাদের বাড়িঘর ছেড়ে অন্যত্র আশ্রয় নিয়েছে।জাকার্তার অনেক স্থানই কাদাপানিতে তলিয়ে গেছে। দেশটির উত্তরাঞ্চলীয় সুলাওয়েসি দ্বীপে আকস্মিক বন্যা ও ভূমিধসে মৃতের সংখ্যা ১৯ জনে দাঁড়িয়েছে।রাজধানীর একটি অংশের ভবনগুলো পানিতে অর্ধেক নিমজ্জিত হয়ে আছে। নগরীর অনেকে এলাকার রাস্তাঘাট চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে। ৫০ লাখ জনসংখ্যা অধ্যুষিত এ নগরীতে ছয় মাসের বর্ষাকালে প্রায়ই বন্যা দেখা দেয়।দুর্যোগ মোকাবেলা সংস্থার কর্মকর্তা ট্রি বুদিয়ার্তো এএফপিকে বলেন,‘প্রবল বর্ষণে সৃষ্ট বন্যার কারণে এ পর্যন্ত জাকার্তার ১০ হাজার ৫৩০ বাসিন্দা বাস্তুচ্যুত হয়েছে।’
এর আগে কর্মকর্তারা জানান,বন্যার কারণে গত সপ্তাহে পাঁচ জন প্রাণ হারায়।