ইরানের রাজধানী তেহরানের বড় বাজারে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৯ জন আহত হয়েছে যাদের মধ্যে কয়েক জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। গতকাল সন্ধ্যার দিকে এ বিস্ফোরণ ঘটে।
ইরানি ফারসি নতুন বছর নওরোজ উপলক্ষে যখন বিপুল সংখ্যক মানুষ বাজারটিতে কেনাকাটায় ব্যস্ত ছিল তখন এ বিস্ফোরণ ঘটেছে।
জানা গেছে, বাজারের কেন্দ্রস্থলের একটি ভবনের নিচতলায় স্বর্ণের কারখানার গ্যাস সিলিন্ডারে বিস্ফোরণটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থার গুরুতর।
বিস্ফোরণের পরপরই উদ্ধারকারীদের সহায়তার জন্য পুলিশ পুরো বাজার ঘেরাও করে ফেলে এবং দ্রুত আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
এসএম





