ইয়েমেনের হুথিদের সংগঠন আনসারুল্লাহ এ কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছে যে, ইয়েমেন আগ্রাসীদের গোরস্তানের পরিণত হবে।

আনসারুল্লাহ মুখপাত্র কর্নেল শারাফ লোকমান এক সংবাদ সম্মেলনে এ হুশিয়ারি উচ্চারণ করেন। ইয়েমেনের মানুষের বিরুদ্ধে সৌদি আরবের বিমান হামলাকে বর্বরোচিত হিসেবে উল্লেখ করেন তিনি।

বুধবার কর্নেল শারাফ লোকমানকে আনসারুল্লাহ’র মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বলেন, ইয়েমেনের জনগণকে সহজে পরাজিত করা যাবে না। আগ্রাসনে জড়িত সবাইকে ইয়েমেনের জনগণ যথাযথ জবাব দিবে বলেও জানান তিনি।

২৬ মার্চ থেকে শুরু হওয়া সৌদি বিমান হামলায় ২০০ শিশুসহ অন্তত এক হাজার ইয়েমেনি নিহত হয়েছে বলে জানান তিনি। এ ছাড়া তিনি বলেন, গত দু’সপ্তাহে অন্তত ১৫ হাজার মানুষ আহত হয়েছে।

জেডআই