সবাই জানে যে, বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদি চিরকুমার। তার কোনো স্ত্রী নেই। ২০০১, ২০০২, ২০০৭, ২০১২ সালে নির্বাচন কমিশনের কাছে তিনি যে হলফনামা জমা দিয়েছিলেন, সেখানেও স্ত্রী'র নামের জায়জাটি ফাঁকা ছিল।
কিন্তু এবার ঘটল উল্টো ঘটনা। নরেন্দ্র মোদি স্বীকার করলেন তিনি বিবাহিত৷ তার স্ত্রীর নাম যশোদাবেন। টাইমস অফ ইন্ডিয়ার খবরে বলা হয়, বুধবার ভদোদরা লোকসভা কেন্দ্রের  প্রার্থী হিসেবে সেখানকার জেলা শাসকের দফতরে মোদি তার মনোনয়নপত্র দাখিল করেন৷সেখানেই প্রথম তাকে তার স্ত্রীর কথা উল্লেখ করতে দেখা যায়৷
এছাড়া,২০১৪ সালের লোকসভা ভোটে লড়ার জন্য বুধবার নিজের সম্পদের ঘোষণাপত্র জমা দিয়েছেন মোদি। সেখানে  স্ত্রীর নাম লিখলেও স্ত্রীর সম্পত্তির কথা উল্লেখ করেননি। তিনি দাবি করেন, স্ত্রীর সম্পদ সম্পর্কে  কোনো তথ্য তার জানা নেই।
[b]ঢাকা, ১০ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // টিআই
[/b]