লেবাননের আটক হওয়া ৯ জন সেনার বিষয়ে আল্টিমেটাম দিয়েছে ইসলামিক স্টেট (আইএস)। দাবি দাওয়া ও শর্ত মেনে না নিলে তিন দিনের মধ্যে এসব সৈন্যের শিরশ্ছেদ করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে তারা। খবর ওয়ার্ল্ডবুলেটিনের।
এসব সেনাকে মাসখানেক আগে লেবাননের সিরিয়া সীমান্ত সংলগ্ন আরসাল শহরে এক সংঘর্ষের পর অপহরণ করা হয়।
শনিবার এক ভিডিও টেপ-এ আটককৃত সেনাদেরকে দেখানো হয়। তবে, তাদের দাবি-দাওয়াগুলোর প্রকাশ করেনি তারা। তবে, আটককৃত একজন সেনাকে ভিডিওতে কথা বলতে দেয়া হয়। এ সময় তিনি তার দেশবাসীর প্রতি আহ্বান জানান যেন আটককৃত আইএস যোদ্ধাদের তিন দিনের মধ্যে ছেড়ে দেয়া হয়। অন্যথায় তাদেরকে তিন দিনের মধ্যেই শিরশ্ছেদ করবে আইএস।
তবে, আটককৃত সেনার সংখ্যা ছিল ১১ জন। গত বৃহস্পতিবার এক সেনাকে গুলি করে হত্যা করে আইএস। আরেকজন সেনাকে ভিডিও টেপ-এ দেখা যায়নি। পাঁচ মিনিটের ভিডিও টেপ-এ দেখা গেছে, এসব সৈন্যকে ইসলামিক স্টেট-এর কালো পতাকার নিচে বসিয়ে রাখা হয়েছে। সূত্র: ওয়ার্ল্ডবুলেটিন
ঢাকা, ৩০ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এসএমএ





